আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

আগামী এক মাসের মধ্যেই সরকার শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের মধ্যদিয়ে মানুষের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। বর্তমান সরকার কোনোভাবেই শিশু কিংবা নারী নির্যাতন মেনে নেবে না। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে সরকার শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।  তারেক রহমান বলেন, একটি নিরাপদ-মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একইসঙ্গে আমাদের জাতীয় জীবনে আবারও বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জীবিত করতে হবে।

জাতীয় ইতিহাসে কাজী নজরুল ইসলাম একটি অবিস্মরণীয় নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম বিশ্ব-সাহিত্য দরবারে আরও বেশি ছড়িয়ে দেয়া প্রয়োজন। তার জীবনবোধ ও জীবন-দর্শনকে প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে দিতে হবে। এর অংশ হিসেবে জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করা যায় কিনা, সংশ্লিষ্টদের সে বিষয়টি বিবেচনার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী উৎসবের উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, আসুন জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়-অবিচার, ক্ষুধা-দারিদ্র ও বিপদের গ্লানি মুছে ফেলি। সবার আগে বাংলাদেশকে ধারণ করি। একটি সমৃদ্ধ, স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নিজেদের নিবেদিত করার প্রত্যয়ে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময়: ০৭:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬