আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা পৌরসভায় তীব্র পানিসংকট: কাউন্সিলর কালুর নিজ উদ্যোগে পানি সরবরাহ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

আব্দুর রহমান সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার প্রধান সমস্যা সুপেয় পানির সংকট। দীর্ঘদিন ধরে ঠিকমতো পানি পাচ্ছেন না পৌরবাসী। পবিত্র রমজান মাসে পানির এই সংকট প্রকট আকার ধারণ করায় পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নিজ উদ্যোগে পানি সরবরাহ করা হচ্ছে। ৩০ মার্চ সরেজমিনে গিয়ে দেখা যায়, ইটাগাছা পূর্বপাড়া ও ইটাগাছা বউবাজার এলাকায় মানুষের পানির কষ্ট কিছুটা লাঘব করতে উদ্যোগ নিয়েছেন পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। এসময় স্থানীয়রা পানি সংকটকেই বড় সমস্যা হিসেবে তুলে ধরেন। ইটাগাছা এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, পবিত্র রমজান মাসে মানুষ তীব্র পানির কষ্ট পাচ্ছে। সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত সাপ্লাই পানি মাসে ৩ দিন না পেলেও ৩০ দিনের বিল দিতে হয়। আমরা এই ভৌতিক বিলের সুষ্ঠু সমাধান এবং পানি ব্যবস্থাপনার কার্যকরি সমাধান চাই।

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, সারা বছরই এই এলাকায় পানির তীব্র সংকট। রমজান মাসে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পৌরসভার গাড়িতে করে পানি সরবরাহ করা হচ্ছে এবং রমজান মাসব্যাপি এটি অব্যাহত থাকবে। এছাড়া দুই মাস ধরে পানি না পেলেও প্রতিনিয়ত পানির বিল আসছে। এ বিষয়ে পৌর মেয়র এবং সিইও’র সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে। রোজার পর টেন্ডারের মাধ্যমে পানি সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি। সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, পানি উৎপাদনের চেয়ে চাহিদা অনেক বেশি। পানির সমস্যা সমাধানে নতুন পাম্প স্থাপনের জন্য আমরা চেষ্টা করছি। পানি না পাওয়ায় সাধারণ মানুষের যে কষ্ট সহ্য করতে হচ্ছে সেটি দ্রুত সমাধান করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরা পৌরসভায় তীব্র পানিসংকট: কাউন্সিলর কালুর নিজ উদ্যোগে পানি সরবরাহ

আপডেট সময়: ০৯:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪