আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদন্ড প্রদান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে আটক করে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাটের সামনে থেকে গাঁজা সেবন অবস্থায় স্থানীয় জনতা আটক করে পুলিশে দেওয়ার পর তাদের এই কারাদন্ড প্রদান করা হয়।

গাঁজা সেবনের দায়ে কারাদন্ডপ্রাপ্ত দুই যুবক হলো, যশোর জেলার শার্শা উপজেলার উত্তর বুরুজ বাজার গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে মনির হোসেন বাপ্পি (২২) ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাটের সামনে গাঁজা সেবন অবস্থায় স্থানীয় জনতা মনির হোসেন বাপ্পি ও আরিফুল ইসলামকে হাতনাতে আটক করে পুলিশে সোপার্দ করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাপ্পিকে ৫ দিন ও আরিফুলকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদানকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগরে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদন্ড প্রদান

আপডেট সময়: ০৩:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫