আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে চোরাই মটরসাইকেল উদ্ধার, চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মনসুর সরদারের গ্যারেজ এলাকা থেকে আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার (১৪ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুুন কবির মোল্যা।

গ্রেপ্তারকৃতরা হলো- সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গি গ্রামের আকবর গাজীর ছেলে আজিজুল ইসলাম (২১) ও একই এলাকার আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম (২৩)।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করেন। পরবর্তীতে তারা চুরিকৃত মোটরসাইকেল সাধারণ জনগণের কাছে অল্প দামে বিক্রি করতেন।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুুন কবির মোল্যা বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তারা সাতক্ষীরাসহ বিভিন্ন স্থান থেকে মাটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন জেলায় নিয়ে কম দামে বিক্রি করে থাকে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের পর দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে চোরাই মটরসাইকেল উদ্ধার, চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট সময়: ০৪:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫