আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা? Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জীবননগর সীমান্তে ২৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

অবৈধভাবে ভারতে বসবাসকারী ২৬ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১১ জুন) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর বেনিপুর সীমান্তের শূন্যরেখায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ২৬ জনের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দুপুর ২ টার সময় ৩২-বিএসএফ ব্যাটালিয়ন মহেশপুর ব্যাটালিয়নকে অবগত করেন যে, ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশীকে হরিয়ানা পুলিশ আটক করেছে। এর পর পুলিশ ওই ২৬ জনকে বিএসএফের নিকট হস্তান্তর করেছে। বিএসএফ উক্ত ২৬ জন বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বিজিবিকে অনুরোধ করেন এবং ২৬ জন ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত বিজিবিকে প্রেরণ করে। পরে বিজিবি উল্লেখিত ২৬ জন ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। এর পর বুধবার দুপুর পৌনে ২ টার সময় জীবননগর উপজেলার সীমান্তর ৬৪ নং প্রধান খুটির কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ২৬ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা?

জীবননগর সীমান্তে ২৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

আপডেট সময়: ০৪:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫