আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অন্যায়ের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, জীবনের সকল অর্জনকে সম্পদ দিয়ে মূল্যায়ন করাটা একধরনের পঙ্কিলতা, এক ধরনের অদ্বৈনতা। কেউ অনেক টাকার মালিক, তার মানে তিনি সফল, এই ধারনাটা সর্ববৈভ ভূল। আমাদের মূল সম্পদ হচ্ছে জ্ঞান অর্জন করা। আমরা বাংলাদেশকে এমন একটা দেশ হিসাবে পেতে চাই, যেখানে নান্দনিকতা, ন্যায় এবং জ্ঞান আমাদের চালিকা শক্তি হয়।

সোমবার (৯ জুন) বেলা ১১টায় সাতক্ষীরার সুন্দরবন ঘেষা শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, আমি একটা জিনিস মনে করি, আল্লাহতালা জ্ঞানে কাউকে মনোপলি দান করেন নাই। জ্ঞান এমন একটা জিনিস যা প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা যেতে পারে। কিন্তু আমরা এমন একটা যুগে বাস করছিলাম যেখানে মন্ত্র ছিল যে ‘জ্ঞানের কোন শেষ নাই, জ্ঞানের চেষ্টা বৃথা তাই, বিদ্যালাভে লোকসান, নেই অর্থ, নেই মান’। এরকম একটা সংষ্কৃতির মধ্যে অমরা ঢুকে গিয়েছিলাম। আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে জ্ঞান পিছনের সিটে চলে গিয়েছিল। অস্থিরতা, নৈরাজ্য এবং সমস্ত রকম অন্যায়ের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল।

অন্যায় চিরস্থায়ী হয় না উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বায়তুল মোকাররম মসজিদের খতিব পালিয়ে গিয়েছিলেন। বায়তুল মোকাররমের খতিব আমাদের জীবনে খুব বেশি প্রভাব বিস্তার করে না। কিন্তু তারপরও এটা একটা সম্মানের জায়গা, ইজ্জতের জায়গা। এইরকম একটা লোককে কেন পালিয়ে যেতে হবে? কারণ সামগ্রিকভাবে দেশে যতগুলো প্রতিষ্ঠান ছিল সকল প্রতিষ্ঠানকে তা সেটা আমলাতন্ত্র হোক, ব্যবসা প্রতিষ্ঠান, বিচারালয়, দূর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড বা কেন্দ্রীয় ব্যাংক দূর্বৃত্তায়ন থেকে কোন কিছুই মুক্ত ছিল না। আমরা দেখেছি কিভাবে সমস্ত কিছুকে ধ্বংস করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা চেষ্টা করছি। আপনারা দেখেছেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা মাত্র গত ৮/৯ মাসে একটা সম্মানজনক অবস্থায় উত্তীর্ণ হয়েছে। পরবর্তীতে রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় আসবেন তারা এই ধারাকে এগিয়ে নিয়ে আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, কোরবানির পশুর চামড়া ন্যায্যমূল্য ক্রয়ের জন্য বিনামূল্যে সাড়ে সাত লাখ টন লবণ বিতরণ করা হয়েছিল। এ ছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছেন। চামড়া শিল্পে ২১৫ কোটি প্রণোদনার টাকা সরকারের ঈদের আগেই ছেড়ে দিয়েছিলেন। চাহিদার জন্য ওয়েট ফুল চামড়া এবং সাদা চামড়া রপ্তানির জন্য ছাড় দিয়েছেন। এখন জনগণ নিয়ম মেনে একত্রিত হয়ে মজুত বা সংরক্ষণ করলে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা আরও বেশি মূল্য পাবে।

বিদ্যালয়ের ৭০ বছরপূর্তি উপলক্ষে নবীন প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ঐতিহ্যবাহী আশালতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত)ও সাবেক শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে মিলন মেলা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিদ্দিক জোবায়ের, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মজিদ, প্রধান শিক্ষক মো. শামীম হোসেন প্র্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

অন্যায়ের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময়: ০৪:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫