আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা? Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শেষ মুহূর্তে পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

রাজধানীর গাবতলীর হাটে বড় ছেলেকে নিয়ে কোরবানির পশু কিনতে আসেন আবদুল হাই। বিকেল থেকে পশু কেনার চেষ্টা করেন। বাবা-ছেলের পশু পছন্দ হলেও কাঙ্ক্ষিত দামে মেলাতে পারছিলেন না। তবে শেষ অবধি পশু নিয়ে হাট থেকে বাড়ি ফিরেছেন তারা।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ৮টায় পশু নিয়ে হাট থেকে বের হওয়ার পথে কথা হয় আবদুল হাইয়ের সঙ্গে। তিনি বলেন, কোরবানির পশু কেনার জন্য বিকেলে হাটে এসেছি। আমাদের বাজেটের পশু মেলাতে অনেক কষ্ট হলো। শেষমেশ ৮৫ হাজার টাকা দিয়ে গরু কিনলাম। আরেক ক্রেতা নাজমুল হক বড় একটি গরু নিয়ে হাট থেকে বের হচ্ছিলেন। গরু দেখে আশপাশের মানুষ জিজ্ঞেস করছিলেন, দাম কত? স্বতঃস্ফূর্ত নাজমুলের জবাব, ৫ লাখ ৩৬ হাজার টাকা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ছুটি শুরু হয়েছে। এদিন সকাল থেকে ছিল বৃষ্টি। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি ছিল প্রায় বিকেল অবধি। এ অবস্থায় শেষ বিকেল থেকে গাবতলীর পশুর হাটে ক্রেতার ভিড় বাড়তে শুরু করে। সন্ধ্যা নাগাদ ভিড় ছিল চোখে পড়ার মতো। তখন একের পর এক ক্রেতা হাট থেকে কোরবানির পশু নিয়ে বাড়ি ফিরেছেন। এসময় পশু কিনতে পারার স্বস্তি দেখা গেছে ক্রেতাদের চোখে-মুখে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা?

শেষ মুহূর্তে পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা

আপডেট সময়: ০৬:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫