আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা? Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় র‍্যাবের অভিযান, জরিমানা ২০ হাজার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৬। মঙ্গলবার(২ জুন) বেলা ৩টায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, কারখানাটিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। মিষ্টির উপকরণ ও তৈরি পণ্যের আশপাশে সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থাই ছিল না। এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির আশঙ্কা দেখা দেয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিন উদ্দীন মো. জিয়াদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে অর্থদণ্ডের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ দ্রুত পরিষ্কার করে মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা?

ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় র‍্যাবের অভিযান, জরিমানা ২০ হাজার

আপডেট সময়: ০২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫