আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরী তারাস ব্রান্ডের নাইন এমএম ক্যাটাগরির একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশে ঝোঁপের মধ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্রটি একটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল।

পুলিশ জানায়, গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর লুটপাট চালায়। এসময় অন্যান্য মালামালের সাথে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। শনিবার দুপুরে থানা থেকে লুট হওয়া নাইন এমএম ক্যাটাগরির একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ইতিপুর্বে আরও একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা অব্যহত রেখেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থা পড়ে থাকা একটি ব্যাগের খবর পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মোঃ ওমর মিয়াকে নিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

আরও অন্তত সাতটি সরকারি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু ব্যক্তি মালিকানাধীন(জমাকৃত) অস্ত্র বাইরে রয়েছে বলেও তিনি জানান। লুন্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার

আপডেট সময়: ০৩:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪