আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও আরোহী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের খানপুর চালতেতলা এলাকায় এঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম শাহিনুর রহমান (৩৬)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি গ্রামের বারিক গাজীর ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। আহত মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৪২) একই ইউনিয়নের মধ্য খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুজীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালক শাহিনুর রহমান ভাড়ার চুক্তিতে রবিউল ইসলামকে নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা আড়াইটার দিকে শ্যামনগর উপজেলাধীন কালীগঞ্জ-শ্যামনগর সড়কের খানপুর চালতেতলা এলাকায় পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা মুন্সীগঞ্জগামী ফুলঝুড়ি পরিবহনের একটি বাসের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন শাহিনুর ও রবিউল। তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শাহিনুরকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালকের হেলপারকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

আপডেট সময়: ০৫:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪