আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরের বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামে এঘটনা ঘটে। নিহতের নাম উদয় কুমার বৈদ্য (৫৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের মৃত হাজরা বৈদ্যের ছেলে।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানান, উদয় কুমার বৈদ্য বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। বাঁশ কাটার সময় অসাবধানবশতঃ রাস্তার উপরে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে হাতের স্পর্শ ঘটলে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় উদয় বৈদ্য। শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

আপডেট সময়: ০২:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪