আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাকে কুপিয়ে জখম

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জয়নগর-গোবিন্দপুর সংযোগ সড়কে এঘটনা ঘটে।

আল-আমিন হোসেন ও আমিনুর রহমান নামের ওই দুই নেতাকে মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল-আমিন কাশিমাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি এবং আমিনুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গোবিন্দপুর গ্রামে গিয়ে স্মার্ট কার্ড নেয়ার সময় দুইপক্ষের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হলেও বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্যামনগর সদরে যাওয়ার সময় তাদের উপর হামলা করা হয়। এসময় কাশিমাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিবুল্লাহ ছাড়াও ইউনিয়ন যুবলীগের নেতা হাবিবুল্লাহসহ ১২/১৪ ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঐ দুইজনকে রক্তাক্ত করে।

এসময় তাদের উদ্ধারে এগিয়ে গেলে কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আক্তার ফারুকও হামলার শিকার হন। এ বিষয়ে জানতে চাইলে মহিবুল্লাহ জানান, আগের দিন তাদের সাথে দুর্ব্যবহার করায় কয়েকজন তাদেরকে মারপিট করেছেন। তবে ধারালো অস্ত্রের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন তিনি । শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফকির তাইজুর রহমান বলেন, কেউ এখনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের সহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময়: ১২:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪