আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর আওতাধীন ১৬ নম্বর পোল্ডারের গাবুরা এলাকায় বেড়িবাঁধে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে হঠাৎ করে এই ফাটল দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

গাবুরার বাসিন্দা অয়েজ কুরুনী জানান, বৃহস্পতিবার সকালে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪নং ওয়ার্ডের ৩নং গাবুরা নামক স্থানে ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।

গাবুরা ইউপির ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন জানান, বুধবার সামান্য ফাটল দেখা দিয়েছিল। আজ সকাল নাগাদ তা ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বিস্তার লাভ করেছে। আজই সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বর্ষা মৌসুমের শুরুতে নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর পানি আরো ফেপে উঠেছে। ফলে বেড়িবাঁধের স্লোবে জোয়ারের পানির ঢেউ ক্রমাগতভাবে আছড়ে পড়ায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। বাঁধ ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে। শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ড বিভাগ -১ এর আওতাধীন ১৫নং পোল্ডারে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাত হোসেন বলেন, আমরা জানতে পেরে দ্রুত জিও টিউব দিয়ে বাঁধ ফাটল রোধের পরিকল্পনা নিয়েছি। আজই কাজ শুরু হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগরে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময়: ০১:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪