আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আন্দোলন করে টায়ার্ড হওয়ার পর শিক্ষকদের সঙ্গে বসব : প্রধানমন্ত্রী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

‘পেনশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি-দাওয়ায় কিছু ভ্রান্ত ধারণা আছে। পেনশন ফান্ড বলে কিছু নেই। সর্বজনীন পেনশন স্কিম করেছি সবার জন্য। আন্দোলন করে টায়ার্ড হওয়ার পর শিক্ষকদের সঙ্গে বসব।’ সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। রোববার (১৪ জুলাই) বিকেল ৪টার পর গণভবনে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ১ জুলাই চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এর বিরুদ্ধে ওঠা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের নানা মহল থেকে। তবে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এসব যুক্তি মানছেন না। ২ জুলাই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন।

গতকাল শনিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, এ বছর নয়, আগামী বছর থেকে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ চালু হবে। আলাপ আলোচনার ভিত্তিতে ওই বছরের ১ জুলাই থেকে পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। এদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া আলোচনা সন্তোষজনক হয়েছে বললে জানালেও আজ এক বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আন্দোলন করে টায়ার্ড হওয়ার পর শিক্ষকদের সঙ্গে বসব : প্রধানমন্ত্রী

আপডেট সময়: ১২:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪