আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রবাসীদের জন্য বিশেষ কার্ড ২ মাসের মধ্যে: সিলেটে মন্ত্রীর ঘোষণা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ-সুবিধাসম্পন্ন “প্রবাসী কার্ড” আগামী দুই মাসের মধ্যে প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (১৬ মে) সিলেটের একটি হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সিলেটের উন্নয়ন ও বিশ্বায়নে প্রবাসীদের রেমিট্যান্স ও বিনিয়োগের ভূয়সী প্রশংসা করে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী জানান, প্রবাসীদের বিনিয়োগ আরও নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, দেশে জমির পরিমাণ কমে যাওয়ায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ধরনের প্রকল্পে শুধু প্রবাসীদের জন্য বরাদ্দ রাখা হবে এবং এর সূচনা সিলেট থেকেই হতে পারে। প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভূমির সঙ্গে যুক্ত রাখবে। তারা দেশে এলে বিনিয়োগ করবে এবং পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স রাখা হবে। এছাড়া বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে বলে জানান তিনি। সেমিনারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

প্রবাসীদের জন্য বিশেষ কার্ড ২ মাসের মধ্যে: সিলেটে মন্ত্রীর ঘোষণা

আপডেট সময়: ১০:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬