আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার সরদার (৩৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতা আব্দুস সাত্তার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সামাদ সরদারের ছেলে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, ভোরে নিজের বাড়িতে বৈদ্যুতিক মোটরের কাজ করছিলেন আব্দুস সাত্তার। এ সময় হঠাৎ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

আপডেট সময়: ০৩:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪