আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস মাটিতে উপুড় করে দিয়ে ‘লবণ জলে, জীবন জ্বলে’ শীর্ষক মানববন্ধন করেছেন স্থানীয় নারীরা। শনিবার (৮ জুন) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের জেলেপাড়ায় পার্টিসিপেটারি রিসার্চ আ্যান্ড আ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) ও বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইডের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন, উপকূলীয় জেলাগুলোতে অঞ্চলভিত্তিক পানি সংকটের ধরন চিহ্নিত করে সুপেয় পানিতে সর্বজনীন ন্যায্য ও টেকসই প্রবেশগম্যতা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ এবং বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। পানি পরিসেবাকে আরো সাশ্রয়ী করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

শরুবের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়। এর সমাধান হওয়া দরকার।

উপকূল কন্যা তনুশ্রী মন্ডল বলেন, উপকূলীয় এলাকায় ভূ-গর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করতে হবে। এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল, জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। সরকারি পুকুরের ইজারা বাতিল করে সকলের জন্য সুপেয় পানি ব্যবহারের উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা ও শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের কো-ফ্যাসিলেটর বিশ্বজিত মন্ডল, বুড়িগোয়ালিনী ইউনিটের হৈমি মন্ডল, বিক্রম মণ্ডল, ঈশ্বরীপুর ইউনিটের আব্দুস সালাম, স্বপ্না পারভীন, সবুজ মন্ডল, আকাশ সানা, রুপালী খাতুন প্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন

আপডেট সময়: ০২:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪