আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সরকারি চাকরিতে ৩ লাখ ৭০ হাজার পদ ফাঁকা : জনপ্রশাসনমন্ত্রী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:২২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (২৮ মে) সচিবালয়ে বাংলাদেশের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে মন্ত্রী এ তথ্য জানান। জনপ্রশাসনমন্ত্রী জানান, গত ৫ বছরে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭ জনকে সরকার চাকরি দিয়েছে। বর্তমানে ১৯ লাখ ১৫১ জন ১৩ লাখ ৯৬ হাজার মানুষ সরকারি চাকরিতে কর্মরত আছে। আর শূন্যপদ আছে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি। তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে ৪২ হাজার ৯ শত ৩১ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ননক্যাডার পদে নিয়োগে দেওয়া হয়েছে ৬৯ হাজার ২৩৯ জনকে।

মন্ত্রী বলেন, বিসিএসে ১০ শতাংশ নারী কোটা বাতিলের পরেও নারীদের নিয়োগ পাওয়ার হার কমেনি। প্রতিটি বিসিএসে গড়ে ২৫ থেকে ২৯ শতাংশ পর্যন্ত নারী কর্মকর্তা রয়েছেন। তাই নারীরা সরকারি চাকরিতে কম নিয়োগ পাচ্ছে গণমাধ্যমের এমন খবর সঠিক নয়। ৫৮ মন্ত্রণালয়ের মধ্যে ১১ জন নারী সচিব, জেলা প্রশাসক সাতজন, ইউএনও ১৪১ জন এবং এসিল্যান্ড হিসেবে ১৮১ জন নারী কর্মরত আছেন। ৩৫তম বিসিএসে নারীর সংখ্যা ২৭ দশমিক ৯৫, ৪০তম বিসিএসে ২৬ দশমিক ০৩, ৪১তম বিসিএসে ২৬ দশমিক ৭১ জন নারী সুপারিশ প্রাপ্ত হয়েছে। এ ছাড়া ২৯ শতাংশ নারী সব ধরনের সরকারি চাকরিতে রয়েছে।

ফরহাদ হোসেন বলেন, মেধাবী কাজের প্রতি আগ্রহী এবং কোয়ালিটি সম্পন্ন কর্মকর্তাদেরই পদোন্নতি দেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রণালয় খুবই সতর্ক। এ ছাড়া জেমস সফটওয়্যার অনুযায়ী তাদের কাজের মূল্যায়ন করা হয়। মন্ত্রী আরও বলেন, গত ৫ বছরে ১৭৮ জন কর্মকর্তার বিভিন্ন অনিয়মের (গ্রেড ১ থেকে গ্রেড ৯ পর্যন্ত) জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তদন্ত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদের দোষ প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি ২২ জনকে গুরুদণ্ড, ৬৯ জনকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। আর অব্যাহতি পেয়েছে ৭৭ জন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সরকারি চাকরিতে ৩ লাখ ৭০ হাজার পদ ফাঁকা : জনপ্রশাসনমন্ত্রী

আপডেট সময়: ১১:২২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪