আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আরও বড় সুসংবাদ আসছে : মান্না

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

সামনে আরও বড় সুসংবাদ আসছে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে, ইনশাআল্লাহ। শনিবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। মান্না বলেন, এই সরকার সবখানে দুর্বল। পাঁচ বছর টিকে থাকার কোনো কারণ নেই। যদি আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামতে পারি- যেদিন রাস্তায় নামবেন, ঠিকমতো নামবেন- সেদিন ঘণ্টা বেজে যাবে এবার। মানুষ তৈরি, ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। সর্বত্র, সমস্ত, সব পেশার মানুষ জেগে গেছে, জাগছে। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন। আন্দোলনের পথে সবাইকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, এক সাদা চামড়ার লোক তাকে প্রস্তাব দিয়েছেন- ওই রাখাইনদের একটা অংশ আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিষ্টান রাজ্য গড়ে তুলতে হবে। আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায়- এ রকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। আমরা জানতে চাই, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? এক সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের আর যদি কারও ধাবলকুষ্ঠ হয়- তাহলে পুরোটাই সাদা। কোন সাদা চামড়ার লোক, কোন সরকার, কোন দেশ আপনাকে এই প্রস্তাব দিয়েছে- সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। কাহিনি বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব আর আপনার দুঃখে বোধহয় সবার মন গলে যাবে আরে আপনাকে বলবে, না আপনিই থাকেন। আমরা সেই বান্দা নই।

জাতীয়তাবাদী মোটরচালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ নেতারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আরও বড় সুসংবাদ আসছে : মান্না

আপডেট সময়: ১২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪