আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় দেবরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরা হলোনা হেলেনা পারভীনের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

দেবরের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলোনা মাদ্রাসা শিক্ষিকা হেলেনা পারভীন। সাতক্ষীরার কলারোয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় কলারোয়ার তুলশীডাঙ্গা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা শিক্ষিকার হেলেনা পারভীন (৪৫) যশোর জেলার শার্শা উপজেলার সাতমাইল এলাকার মিজানুর রহমানের স্ত্রী। হেলেনা পারভীন যশোরের শার্শা উপজেলার সাতমাইল মাদ্রাসার শিক্ষিকা। তার স্বামী মিজানুর রহমান প্রাইমারী স্কুলের শিক্ষক।

স্থানীয়রা জানান, কলারোয়ায় দেবর হাফিজুলের বাড়ি থেকে দাওয়াত খেয়ে স্বামীর মোটরবাইকে চড়ে যশোরের সাতমাইলে নিজের বাড়ি যাচ্ছিলেন। প্রতিমধ্যে কলারোয়ার হেলাতলা নামক স্থানে আকস্মিকভাবে মোটরবাইকে থেকে পড়ে আহত হন হেলেনা পারভীন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় দেবরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরা হলোনা হেলেনা পারভীনের

আপডেট সময়: ০৬:০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪