আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় তামান্না খাতুন নামের (১৩) ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের ভালুকা চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী তামান্না খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়ার ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল হাই এর মেয়ে। সে চাঁদপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তামান্না সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর বাজারের কাছে রাস্তা পার হয়ে স্কুলে যাচ্ছিল। এসময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে করে রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায় তামান্না খাতুন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত

আপডেট সময়: ০৯:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬