আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

এ বি খান ও লস্কর ফিলিং স্টেশনকে জরিমানা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করায় এ বি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও লস্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টা ও দুপুর ১২টার দিকে পৃথক অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে সকালে ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল ও ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুত রয়েছে। সরকারের ঘোষণার পরই জেলা প্রশাসক আফরোজা আখতার জেলার ফিলিং স্টেশনগুলোয় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ দেন। এ ছাড়া ডিপো থেকে নতুনভাবে তেল আনার পর সেগুলো বর্তমান নির্ধারিত দামে বিক্রির কথা বলা হয়। তবে সকাল থেকে জেলার ফিলিং স্টেশনগুলোয় নতুন বাড়তি দামে তেল বিক্রি শুরু করে স্টেশন কর্তৃপক্ষ। স্টেশনগুলোয় দায়িত্বরত ট্যাগ অফিসাররা বাধা দিলে জেলায় তেল বিক্রি ঘণ্টা খানেক বন্ধ রাখেন ফিলিং স্টেশনের মালিকেরা। পরে আবারও নতুন দামে বিক্রি শুরু করে। এরপর জেলা প্রশাসন থেকে অভিযান শুরু হয়। শুরুতেই শহরের এ বি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও লস্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহেদ হোসেন বলেন, মজুতকৃত তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে ফিলিং স্টেশনগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। জেলাব্যাপী এই অভিযান চলবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

এ বি খান ও লস্কর ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট সময়: ০৯:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬