আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নওয়াবেঁকি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাজা ও ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষ্মী এলাকার ফারুকুল ইসলাম বুলবুল (৩৩) এবং তার পিতা শাহানুর মোল্যা (৫৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার একটি দল আটুলিয়া ইউনিয়নের কাছারী ব্রিজ বাজার এলাকায় অবস্থান নেয়। পরে তারা নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ফারুকুল ইসলামের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার পিতা শাহানুর মোল্যার দেখানো মতে দোকানের ভেতর থেকে আরও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, পিতা-পুত্র দীর্ঘদিন ধরে দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং এলাকার তরুণদের মাঝে এসব সরবরাহ করতো। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেকুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার

আপডেট সময়: ১০:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬