আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রবাস স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণে মালয়েশিয়ায় প্রচারণা সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:২৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। রবিবার (১৯ মে) স্থানীয় সময় বিকাল ৩টায় ‘প্রবাস স্কিমে অংশগ্রহণ দেশে ফিরে সুন্দর জীবন’ স্লোগানে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি এর তামান পেলাঙ্গি শাখায় বৈধ পথে প্রবাসী আয় প্রেরণ ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারনা সভায় হাইকমিশনার এ আহ্বান জানান।

সিবিএল মানি ট্রান্সফার ও বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, ‘দীর্ঘ মেয়াদে এ স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে।’

প্রচারণা সভার সভাপতিত্ব করেন সিবিএল মানি ট্রান্সফার এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান ফারাজী। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের কাউন্সেলর (পলিটিক্যাল) প্রণব কুমার ভট্টাচার্য্য এবং কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন সিবিএল মানি ট্রান্সফার এর তথ্য প্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ার। সভায় প্রবাসীদের মধ্য থেকে বক্তব্য দেন, গাজী ইউনুছ আলী ও মো: ইসমাইল জবিউল্লাহ সুমন। এ ছাড়া সভায় হাইকমিশনার প্রবাসীদের নানা সমস্যার কথা শুনেন ও প্রবাসীদের প্রশ্নের উত্তর দেন। এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

প্রবাস স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণে মালয়েশিয়ায় প্রচারণা সভা

আপডেট সময়: ০৮:২৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪