আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

এভারেস্টের পর লোৎসে জয় করলেন বাবর আলী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৩২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

এভারেস্ট বিজয়ী বাংলাদেশি পর্বতারোহী বাবর আলীর নামের পেছনে লেখা হলো আরেকটি ইতিহাস। যোগ হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর আরও একটি অধ্যায়। আজ মঙ্গলবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট ও বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটের দিকে বাবর আলী জয় করেছেন বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে। তিনদিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর এ শৃঙ্গ জয় করেছেন তিনি। এটিই বাংলাদেশের কারও প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুটি আটহাজারি শৃঙ্গ সামিট। এর আগে গত রোববার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী।

এর আগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে চার বছরে পাঁচ বাংলাদেশি ছয়বার মাউন্ট এভারেস্ট জয় করেন। কিন্তু এরপরই এভারেস্ট অভিযানে নেমে আসে খরা। দীর্ঘ সময় কোনো বাংলাদেশির সফল অভিযান হয়নি। ১১ বছরের সেই খরা কাটিয়ে গত রোববার ভোরে মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল-সবুজ পতাকা হাতে বাবর আলী।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

এভারেস্টের পর লোৎসে জয় করলেন বাবর আলী

আপডেট সময়: ০৭:৩২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪