আজ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা Logo পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৩২ Logo পোল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ১, প্রধান শিক্ষকসহ আহত ২ Logo কলারোয়ায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন Logo আশাশুনিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার Logo ধুলিহরে পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-অলঙ্কার লুট Logo ৩১ অক্টোবরের লংমার্চ সর্বাত্মক করার আহ্বান গোলাম পরওয়ারের Logo অসচ্ছল-মেধাবী ৫০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় ৪ ও ৫ নং ওয়ার্ডের দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে ৪ নং ওয়ার্ডের দল জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া অন্যান্য ওয়ার্ডের খেলোয়াড়দের প্রত্যেককে একটি করে ছাগল দেওয়া হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের উপদেষ্টা শেখ রুহুল আমিন আকাশ, চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, মো. আইয়ুব হোসেন, সভাপতি সম লিয়াকত আলী, সহসভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান আতা, ওয়ার্ড সদস্য শেখ সরোয়ার, আব্দুল গফুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলার ধারাভাষ্য দেন শিক্ষক ওলিউর রহমান ওলি, মো. মিজানুর রহমান, মো. জাকির হোসেন ও আলমগীর হোসেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোশাররফ হোসেন। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেল থেকেই দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা

তালায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আপডেট সময়: ১১:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬