আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

স্ত্রী-সন্তানের চেয়ে আসিমদের কাছে দেশটাই ছিল বড়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

অনেক বীর নিজের জীবন উৎসর্গ করে মানুষের মাঝে দেশপ্রেমকে তুমুলভাবে জাগিয়ে তুলতে পারেন। আসিম জাওয়াদ তেমনই একজন। মৃত্যুর মাঝেও তিনি প্রমাণ করে গেছেন, দেশ সবার ওপরে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে দেশের আপামর জনতা। ফেসবুকজুড়ে প্রশংসায় ভাবছেন না ফেরার দেশে চলে যাওয়া এ বৈমানিক। বলা যায়, নিজের স্ত্রী-সন্তানের চেয়ে দেশকে আর দেশের মানুষকে বড় করে দেখেছেন তিনি। মৃত্যুর মুখোমুখি হয়েও দেশের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে বিমানকে নিয়ে গেছেন জনশূন্য এলাকায়। অর্থাৎ আমৃত্যু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে সবাইকে কাঁদালেন তিনি।

নেটদুনিয়ায় অনেকে মন্তব্য করেছেন এমন বীরের মৃত্যু নেই। কালে কালে ক্ষণে ক্ষণে আবারও ফিরে আসবেন তারা। অনেকেই তাকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সঙ্গে তুলনা করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। দোয়া করেছেন এই বীরের জন্য। বৃহস্পতিবার (৯ মে) সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট আসিম জাওয়াদের মৃত্যু হয়। ঘটনার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় চলন্ত প্রশিক্ষণ বিমানটির পেছনে আগুন জ্বলছে। এর কিছুক্ষণ পরই সামনের অংশ নিচের দিকে সোজা নামতে থাকে। পরে প্রচণ্ড শব্দে বিধ্বস্ত হয়।

ঘটনার পর নেটদুনিয়ায় হিরো হয়ে গেছেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। ফেসবুক জুড়ে তাকে নিয়ে বীরত্বপূর্ণ মন্তব্য করছেন অনেকেই। অনেকেই জাওয়াদের ছবিসহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আব্দুল আওয়াল নামের একজন ফেসবুক ব্যবহারকারী আসিম জাওয়াদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বীরদের কখনও মৃত্যু হয় না। লাখো শহীদের এ মাটিতে বীরেরা বার বার জন্মায়। কখনও ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান হয়ে আবার কখনও বা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ হয়ে।’

আরেকজন স্ট্যাটাসে বলেন, ‘বাঁচার সুযোগ থাকলেও জীবন উৎসর্গ করেন পাইলট আসিম জাওয়াদ। নিজে মরে গিয়ে বাঁচিয়ে গেলেন অনেককে।’ মানিকগঞ্জের কৃতী সন্তান আসিম জাওয়াদকে নিয়ে ইমরান আহমেদ ফেসবুকে লেখেন, আসিম জাওয়াদ অনেকগুলো জীবন বাঁচিয়ে প্রমাণ করেছেন, বীরশ্রেষ্ট মতিউররা এখনও এদেশে জন্মায়।’ বাংলাদেশ মিলিটারি অ্যাফেয়ার্সের সূত্র বলছে, গত ৩০ বছরে বাংলাদেশ বিমানবাহিনীর প্রায় ৮০টি বিমান বিধ্বস্ত হয়েছে। তাতে প্রাণ হারিয়েছেন আসিম জাওয়াদের মতো অনেক বীর।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

স্ত্রী-সন্তানের চেয়ে আসিমদের কাছে দেশটাই ছিল বড়

আপডেট সময়: ১২:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪