আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা : আব্দুস সালাম

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের সম্মুখভাগ থেকে আশপাশের এলাকায় বিভিন্ন ভবনের দেয়ালে বিশ্ব মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার ছবি সংবলিত এই পোস্টার লাগান আব্দুস সালাম। এ সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আমরা চাই, তিনি মুক্ত হয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিবেন। তিনি আরও বলেন, এবারের মা দিবসে বেগম জিয়ার মুক্তির দাবিতে তার ছবি সংবলিত পোস্টার লাগানো আমাদের ব্যতিক্রমী উদ্যোগ। ধারাবাহিকভাবে সব ওয়ার্ডে, সব জায়গায় এই পোস্টার লাগানোর মধ্য দিয়ে বেগম জিয়ার মুক্তির দাবি ত্বরান্বিত করা হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য খালেদ সাইফুল্লাহ রাজন, আরিফা সুলতানা রুমা, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তাসহ মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা : আব্দুস সালাম

আপডেট সময়: ১২:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪