জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি চিহ্নিত করে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ‘জলবায়ু, পরিবেশগত ও সামাজিক বাস্তুতান্ত্রিক ঝুঁকি মূল্যায়ন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি মাস্টার নজরুল ইসলাম। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্যামনগরের ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি, বিভিন্ন এনজিও, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শ্যামনগরে কর্মশালা
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- ৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





























