আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে সাংবাদিকদের নিয়ে এআই বিষয়ক কর্মশালা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, সম্ভাবনা ও বিভিন্ন দিক নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা মিডিয়া সেন্টারের সভাপতি অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মিডিয়া সেন্টারের সভাপতি আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা মিডিয়া সেন্টারের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান। কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন শ্যামনগর উপজেলা মিডিয়া সেন্টারের সেক্রেটারি ও দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব।

তিনি সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সংবাদ প্রস্তুতিতে প্রযুক্তির প্রয়োগ এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কর্মশালায় সংবাদ লেখা, তথ্য সংগ্রহ ও সাংবাদিকতার বিভিন্ন কাজে এআই প্রযুক্তির সহায়তা নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে এআই ব্যবহার করে সংবাদ প্রস্তুত করলেও তথ্যের নির্ভুলতা ও উৎস যাচাই এবং সাংবাদিকতার পেশাগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদেরও নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার কাজে সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে এআই থেকে পাওয়া কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদে ব্যবহার করা উচিত নয়। অনুষ্ঠানে দৈনিক ইনকিলাবের শ্যামনগর উপজেলা সংবাদদাতা আবু কাওসার কবিতা পাঠ করেন। কর্মশালায় স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগরে সাংবাদিকদের নিয়ে এআই বিষয়ক কর্মশালা

আপডেট সময়: ১১:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬