আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে প্রশাসনের সঙ্গে মতবিনিময়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অধিকার সুরক্ষা ও সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় শ্যামনগর অফিসার্স ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগের বাস্তবায়নে, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে সভাটির আয়োজন করা হয়।

নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায় এবং জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্প’-এর আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রকাশ চন্দ্র মণ্ডল।

এ সময় মরমী মহিলা উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী, নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প কার্যালয়ের হিসাবরক্ষক অপু চৌকিদার, কমিউনিটি মবিলাইজার, পরিবর্তন সহায়ক ও সিবিও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম এবং দলিত নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নিরাপদ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান ও সরকারি সেবায় প্রবেশাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে তাঁদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

সভা শেষে দলিত নারী ও কিশোরীদের অধিকার নিশ্চিত করা, সরকারি বিভিন্ন সেবায় সহজ প্রবেশাধিকার বৃদ্ধি এবং তাঁদের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে প্রশাসনের সঙ্গে মতবিনিময়

আপডেট সময়: ০৯:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬