আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সংস্কারের দাবিতে সড়কে ধান রোপণ, দুর্ভোগে কৈখালীর মানুষ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অপেক্ষায় থাকা সড়কের বেহাল দশার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের একদল যুবক। সংস্কারের দাবিতে তারা সড়কের ওপর ধান রোপণ করেছেন। ধান রোপণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালী গ্রামের নওশাদ দোকানদারের বাড়ি থেকে আলহাজ্ব আদম গাজীর বাড়ি পর্যন্ত সড়কটি স্থানীয়ভাবে ‘বিজিবি সড়ক’ নামে পরিচিত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা ও পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে কার্যকর উদ্যোগ না পাওয়ায় ক্ষোভ থেকে স্থানীয় যুবকেরা সড়কের ওপর ধান রোপণ করেন। দক্ষিণ কৈখালী বায়তুল মামুন জামে মসজিদসংলগ্ন মাস্টার আবু বকর তুহিন ইসলামের বাড়ির পাশের সড়কে এ প্রতীকী কর্মসূচি পালন করা হয়।

স্বেচ্ছাসেবী আসাদুজ্জামান আসাদ, বাবলু গাজী, তুহিন ইসলাম, ইব্রাহিম হোসেন, নজরুল ইসলাম ও আবুল গাজীসহ স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কে ধান রোপণ করা হয়েছে। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, “এই রাস্তাটির জন্য অনেক আগেই বাজেট বরাদ্দ হয়েছিল। কিন্তু আমার পূর্ববর্তী চেয়ারম্যান তৎকালীন সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সঙ্গে যোগাযোগ করে রাস্তাটির প্রকল্পটি অন্যদিকে নিয়ে গিয়েছিলেন। ফলে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ কাঙ্ক্ষিত রাস্তা থেকে বঞ্চিত হয়ে আসছেন।”

তিনি আরও বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। পরবর্তীতে রাস্তাটিকে ‘সীমান্তবর্তী রাস্তা’ হিসেবে নতুন নাম ও আইডির আওতায় নেওয়া হয়েছে। ইতোমধ্যে টেন্ডারও সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই রাস্তাটির নির্মাণকাজ শুরু হবে বলে আশা করছি।”

এ বিষয়ে বক্তব্য জানতে শ্যামনগর উপজেলা এলজিইডি কার্যালয়ে একাধিকবার ফোন করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়দের প্রত্যাশা, চেয়ারম্যানের দেওয়া আশ্বাস অনুযায়ী দ্রুত সড়কটির নির্মাণকাজ শুরু হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং এলাকাবাসী একটি চলাচলযোগ্য সড়ক ফিরে পাবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

সংস্কারের দাবিতে সড়কে ধান রোপণ, দুর্ভোগে কৈখালীর মানুষ

আপডেট সময়: ১১:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬