সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে ২ বছর ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে বাধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মো. যাওয়ান ওই গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম ওরফে মনিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে চাকরি করেন। চাকরির সুবাদে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাধঘাটা গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। সোমবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু যাওয়ান বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম পাটোয়ারী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাণী 


















