আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পরিবারের দাবি, প্রলোভন দেখিয়ে সম্পর্ক; অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানাল পুলিশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী-গাবুরা (বিজি) কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মো. মাছুম বিল্লাহ ওই কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক।

ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচণ্ডিপুর বন বিবিতলা গ্রামের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ‘রিসা’ (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে মাছুম বিল্লাহর কাছে প্রাইভেট পড়ত। সেই সুযোগে শিক্ষক তাকে বিভিন্ন প্রলোভন দেখান বলে পরিবারের অভিযোগ। একপর্যায়ে কৌশলে ওই ছাত্রীকে বিয়ে করেন বলেও দাবি করেন তারা।

ছাত্রীর বাবা ‘শীবাশীষ’ (ছদ্মনাম) বলেন, “আমি বা আমার পরিবার আগে থেকে কিছুই বুঝতে পারিনি। পরে মাছুমের স্ত্রী বিষয়টি জানালে আমরা নিশ্চিত হই। এমন ঘটনায় আমি মর্মাহত। মেয়েকে ফেরানোর চেষ্টা করছি।” এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. মাছুম বিল্লাহর বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিজি কলেজের অধ্যক্ষ তপন কুমার রায় বলেন, “বিষয়টি নিয়ে আমি বিব্রত। দুই দিন আগে ওই শিক্ষকের স্ত্রী আমাকে বিষয়টি জানিয়েছেন।” শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “বিষয়টি আমার জানা নেই। এ ধরনের কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

পরিবারের দাবি, প্রলোভন দেখিয়ে সম্পর্ক; অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানাল পুলিশ

আপডেট সময়: ১১:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬