শ্যামনগর উপজেলায় রবিবার (২ আগষ্ট) বিকালে নকশীকাঁথার আয়োজনে নিজস্ব কার্যালয়ে উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, কাশিমাড়ী ইউপি নাগরিক কমিটির সভাপতি জি এম বাবর আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা তপন কুমার কর্মকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য বেবি নাজনীন, শংকরকাটি প্রচেষ্টা মহিলা সংগঠনের সভাপতি সুফিয়া খাতুন, শ্যামনগর নাগরিক কমিটির সদস্য লাকি আক্তার, ভারতী রানী, কাশিমাড়ী নাগরিক কমিটির সদস্য রোজিনা আক্তার, গোলাম হোসেন প্রমুখ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- ২৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস:



















