শ্যামনগরে সূশীলনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা সভাকক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শানসুজ্জাহান কনক। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, পুলিশ তদন্ত কর্মকর্তা, ফ্রেন্ডশীপের শাকোয়াত হোসেনসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বিবরণ পেশ করেন সূশীলনের প্রোজেক্ট কোয়াডিনেটর মুক্তার হোসেন। অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন সূশীলনের উপজেলা ম্যানেজার মোঃ সাজ্জাত হোসেন ও সি এফ রাজিব।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শ্যামনগরে সূশীলনের প্রকল্প অবহিতকরণ সভা
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- ১০৯ বার পড়া হয়েছে
ট্যাগস:



















