আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্যামনগরে জামায়াতের মিছিল-সমাবেশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, এমপিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় আটুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উপজেলার নওয়াবেঁকী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো সাংগঠনিক তদন্তের মাধ্যমে পর্যালোচনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মহসিন আলম এবং নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আটুলিয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা মাহবুবুর রহমান। বক্তারা দলীয় শৃঙ্খলা, নৈতিকতা ও সাংগঠনিক আদর্শের বিষয়ে গুরুত্বারোপ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্যামনগরে জামায়াতের মিছিল-সমাবেশ

আপডেট সময়: ০৯:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬