‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার’ লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টায় উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক জি. এম আব্দুল ওহাবের তত্ত্বাবধানে স্থানীয় ৫ শত গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নারী ও পুরুষের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক জি. এম আব্দুল ওহাব বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, পরিবেশের উন্নয়ন ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রত্যেককে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আজকের বাণী 


















