আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর থানা কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতারা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে পুলিশের সহযোগিতা কামনা করেন। এ সময় ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, শ্যামনগরে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। যেকোনো অপরাধ বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি দেবব্রত ব্যানার্জী, সিনিয়র সহ-সভাপতি অমিয় রায়, সহ সভাপতি তাপস মন্ডল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ, পৌর উপদেষ্টা সুকুমার বিশ্বাস, পৌর সভাপতি বাবু লাল মন্ডল, সাধারণ সম্পাদক ডাক্তার দিপু কুমার বৈদ্য, সদস্য দীপক মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফন্টের পৌর সাধারণ সম্পাদক দেবব্রত গায়েন, ঈশ্বরীপুর ইউনিয়ন সহ-সভাপতি হিরণ মুখার্জি, সদস্য দিপাল দাস, কাশিমাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দাস, রমজান নগর ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি সুশীল মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মৃণাল ব্যানার্জী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, পৌর ৩নং ওয়ার্ড সভাপতি হর চ্যাটার্জীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎ শেষে নবাগত ওসির সফল দায়িত্ব পালন কামনা করেন পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। একই সঙ্গে শ্যামনগরে শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময়: ১১:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬