আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগর প্রেসক্লাবে নবাগত ওসির সঙ্গে মতবিনিময় সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল ইমাম আযম মনির। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ শাফিউল ইসলাম পাটোয়ারী। এ সময় উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামাল, আবু কওছার, আফজালুর রহমান, রনজিৎ বর্মন, হুসাইন বিন আফতাব, মনিরুজ্জামান মিশুক, মুরাদ হোসেন, সাইফুল ইসলাম ও মাহমুদুল ফিরোজ বাবুল বক্তব্য দেন। এছাড়া শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লবও বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, সাংবাদিকতা সমাজ গঠনের অন্যতম ভিত্তি। রাষ্ট্র গঠনে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে শ্যামনগর থানা পুলিশ সর্বসাধারণের জন্য সার্বক্ষণিক কাজ করে যাবে এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, কোনো নিরীহ মানুষ নির্যাতিত হবে না এবং অধিকারহারা মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে। এ সময় তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ইভটিজিং, মাদকসহ নানা অসঙ্গতি নিয়ে বক্তব্য দেন। উল্লেখ্য, গত ২ জুলাই শাফিউল ইসলাম পাটোয়ারী শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগর প্রেসক্লাবে নবাগত ওসির সঙ্গে মতবিনিময় সভা

আপডেট সময়: ১১:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬