আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার। মঙ্গলবার (৩০ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। সংসদ অধিবেশনের প্রতিদিনের কার্যক্রম জাতীয় সংসদ ভবন থেকে বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। এতে আরও বলা হয়েছে, বেতার মধ্যম তরঙ্গ ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ, এফ এম ৯২.০ মেগাহার্জ এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ Bangladesh Betar এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে গত ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার

আপডেট সময়: ১২:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪