আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণে চরম হযবরল তদন্তে মেলেনি চেয়ারম্যানের চাঁদাবাজির অভিযোগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটী এলাকায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ সংস্কার প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আর-রাদ করপোরেশনের বিরুদ্ধে নদীর চর দখল, প্রাকৃতিক বনায়ন উজাড়, শ্মশানঘাট দখল এবং ভূমিহীন পরিবার উচ্ছেদের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। এদিকে সম্প্রতি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রকল্প এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের দখলকে বৈধ বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সাল থেকে জাইকার অর্থায়নে শ্যামনগরের উপকূলীয় এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের কাজ করছে আর-রাদ করপোরেশন। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজের আড়ালে খোলপেটুয়া নদীর চর দখল ও বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরেজমিনে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দেখা গেছে, খোলপেটুয়া নদীর তীরে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া শত শত গাছ কেটে ফেলার ঘটনা নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব গাছ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় বেড়িবাঁধকে প্রাকৃতিক সুরক্ষা দিত। স্থানীয় ইউপি সদস্য বিকাশ মণ্ডল ও আব্দুল আজিজ অভিযোগ করেন, দুর্গাবাটী এলাকায় ব্লক তৈরির ইয়ার্ড নির্মাণের জন্য নদীর চর দখলের চেষ্টা করা হয়েছে এবং এ সময় কয়েকশ গাছ কেটে ফেলা হয়েছে। তাঁদের দাবি, চুনকুড়ি এলাকায় বসবাসরত ১৭টি ভূমিহীন হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় শ্মশানঘাটও দখলের মুখে পড়েছে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, “প্রকল্প বাস্তবায়নের চেয়ে নদীর চর ও বিভিন্ন সম্পত্তি দখলে ঠিকাদারি প্রতিষ্ঠান বেশি আগ্রহী। আমারও কিছু সম্পত্তি দখল করা হয়েছে।

এসব বিষয়ে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।” তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আর-রাদ করপোরেশনের স্বত্বাধিকারী সবুজ খান। তিনি বলেন, “সরকারি বিধি মেনে এবং জেলা প্রশাসনের অনুমতি নিয়েই প্রকল্প-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চর দখল, শ্মশানঘাট দখল কিংবা অবৈধভাবে জমি ব্যবহারের অভিযোগ সঠিক নয়।” এদিকে জমি-সংক্রান্ত বিরোধের প্রেক্ষাপটে গত ৪ জুন সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগর; অফিসার ইনচার্জ (তদন্ত); পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি প্রকল্প এলাকা পরিদর্শন করে। গত ৮ জুন নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ বরাবর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাইকা প্রকল্পের কাজে ব্যবহৃত জমি ওয়াপদা বাঁধসংলগ্ন পানি উন্নয়ন বোর্ড ও সরকারি খাস খতিয়ানভুক্ত জমির অন্তর্ভুক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, মেসার্স আর-রাদ করপোরেশন পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জমি ব্যবহার করছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে জমির দাবি করেছেন, তা বর্তমানে প্রকল্পের কাজে ব্যবহৃত জমির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাঁর অনুকূলে উল্লিখিত জমির কোনো বৈধ লিজ সংক্রান্ত কাগজপত্র তদন্তকালে পাওয়া যায়নি। তদন্ত কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জমি উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির মাধ্যমে লিজ দেওয়ার এখতিয়ার নেই। সংশ্লিষ্ট দপ্তরের বিধি অনুযায়ী এসব জমির ব্যবস্থাপনা সম্পন্ন হয়। প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, দুর্গাবাটী এলাকায় জাইকা প্রকল্পের কাজ যে স্থানে চলমান রয়েছে সেখানে মেসার্স আর-রাদ করপোরেশন শান্তিপূর্ণভাবে দখলে রয়েছে এবং উক্ত জমি বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের লিজ নেওয়া জমি নয়। তবে স্থানীয়দের অভিযোগের মধ্যে থাকা গাছ কাটা, চর ভরাট, শ্মশানঘাট দখল ও ভূমিহীন পরিবার উচ্ছেদের বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃথক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণে চরম হযবরল তদন্তে মেলেনি চেয়ারম্যানের চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময়: ১১:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬