২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র আট দিন বাকি। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল আসর। এই বিশ্বকাপ সরাসরি উপভোগ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাতক্ষীরার সন্তান, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও কোচ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান (সিরাজ)। মঙ্গলবার (২ জুন) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সাতক্ষীরার পলাশপোল এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম খান স্থানীয় ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। তিনি সাতক্ষীরা আবাহনী ক্রীড়া চক্র, ফুটবল কোচ সমিতির সভাপতিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনে দায়িত্ব পালন করেছেন। টানা ১২ বছর তিনি সাতক্ষীরা জেলা ফুটবল সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে সংস্থাটি দেশের ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা ফুটবল সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়ে পুরস্কৃত হয়। তিনি দীর্ঘ ১৫ বছর সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এশিয়ান ফুটবল কনফেডারেশন, ফিফা-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে কোচিং কোর্স সম্পন্ন করেছেন। জার্মান ও ব্রিটিশ কোচদের অধীনেও তিনি প্রশিক্ষণ নেন এবং অলিম্পিক সংহতি কোচেস কোর্সেও অংশগ্রহণ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তিনি ভারতে ক্রীড়া বৃত্তির জন্য মনোনীত হয়েছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১২ ফুটবল দলের ব্যবস্থাপক হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। এর আগে তিনি ২০১৮ সালে ২০১৮ ফিফা বিশ্বকাপ ফুটবল এবং ২০২২ সালে ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি উপভোগ করেন। সেই ধারাবাহিকতায় এবারও বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। আগামী ২৮ জুলাই বিশ্বকাপের খেলা উপভোগ শেষে দেশে ফেরার কথা রয়েছে তাঁর। এ উপলক্ষে তিনি সাতক্ষীরাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
বিশ্বকাপ ফুটবল উপভোগে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইঞ্জি. সিরাজুল
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























