আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি গ্রামে এক বিজিবি সদস্যের বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির গেট ও ঘরের তালা ভেঙে প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। রবিবার (৩১ মে) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বিজিবি সদস্য জি. এম. মোস্তাফিজুর রহমান শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাঁচড়াহাটি গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান স্ত্রী-সন্তানদের নিয়ে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলায় তার বোনের বাড়িতে বেড়াতে যান। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে চোরেরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির মূল ফটক ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে শয়নকক্ষের আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে একটি নেকলেস, দুটি রুলি, এক জোড়া কানের দুল, এক জোড়া রিং দুল, একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন এবং পাঁচটি নাকফুল রয়েছে। অভিযোগে এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া আলমারিতে রাখা দুটি প্লাস্টিকের পাত্র থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং ড্রয়ারে থাকা ২১ হাজার ৩০০ টাকা নগদ অর্থ চুরি হয়েছে। একই সঙ্গে জনতা ব্যাংকের একটি এটিএম কার্ডসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ফিরে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি আরও জানান, বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ঘটনার ফুটেজ ধারণ হয়েছে। তদন্তে এসব ফুটেজ গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজে আসতে পারে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আপডেট সময়: ০৭:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬