আজ বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের Logo বিশ্ব বাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় লাফ Logo সাতক্ষীরা টু বেঙ্গালুরু অনলাইন হেল্প কেয়ার সেন্টার উদ্বোধন Logo সাত লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলো শ্যামনগরের ১৮ জেলে Logo লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত, পরিবারে শোকের মাতম Logo হামের মৌলিক ধারণা বিষয়ে সাতক্ষীরায় বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত Logo তালা প্রেসক্লাবের নির্মাণকাজ ভাঙচুর, পরিদর্শনে ওসি Logo শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯-এর কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কৃষক, কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নুরনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান। অনুষ্ঠানে কৃষক স্বপন কুমার মিস্ত্রির ব্রি-ধান ৯৯ প্রদর্শনী প্লট থেকে ধান কর্তন করা হয়।

এছাড়া নিলিমেশ কুমার মণ্ডল (এডব্লিউডি প্রযুক্তি), বনলতা মণ্ডল, কমলা সুন্দরী (মিষ্টি আলু) এবং মোহাম্মদ সালাউদ্দিন (বায়োফোর্টিফায়েড জিংক সমৃদ্ধ ব্রি-ধান ১০২) বিষয়েও আলোচনা ও প্রদর্শনী হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার সাহিদা বানু, ফিল্ড ফ্যাসিলিটেটর সালমা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুপ কুমার মণ্ডল।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে ব্রি-ধান ৯৯ কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। তারা বলেন, এ জাতের ধান কম খরচে ভালো ফলন দিতে সক্ষম হওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

মাঠ দিবসে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। কৃষকরা জানান, লবণাক্ত জমিতে আগের জাতের তুলনায় ব্রি-ধান ৯৯ ভালো ফলন দিয়েছে, ফলে তারা আগামী মৌসুমে আরও বেশি জমিতে এ ধান চাষ করতে আগ্রহী। কৃষি বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা সহনশীল ফসলের সম্প্রসারণ এখন সময়ের দাবি। ব্রি-ধান ৯৯ উপকূলীয় এলাকার খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শেষে সফল কৃষকদের অভিজ্ঞতা বিনিময় ও কৃষি উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষকরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল এঅওঘ এবং বাস্তবায়নে ছিল খঊউঅজঝ (কল প্রকল্প, লিডার্স)। মাঠ দিবসে বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীর অংশগ্রহণ উপকূলীয় এলাকায় স্মার্ট, জৈব ও টেকসই কৃষি প্রযুক্তি বিস্তারে নতুন আশার সঞ্চার করেছে বলে আয়োজকরা জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন

শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস

আপডেট সময়: ০৯:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬