সাতক্ষীরার শ্যামনগর থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) থানায় পৌঁছালে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার পর্যালোচনা করেন এবং অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি কর্মক্ষেত্রে গতি ও মনোবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. এস এম রাজু আহমেদ এবং সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলামসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- ৪০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





























