আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) উপজেলা শাখার বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) গোপালপুরস্থ সুন্দরবন পিকনিক কর্নারে উপজেলা কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শ্যামনগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম ও জেলা সদস্য আলহাজ্ব আবু কওছারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিসিডিএস সাতক্ষীরা জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব দীন আলী।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা ঔষধ পরিদর্শক এম.ডি. বাসারফ হোসেন, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মায়নুদ্দীন মাহমুদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি এস. এম. মোস্তফা কামাল, ডা. আকবর হোসেন, ফারিয়া সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সেনা সদস্য গোলাম সরোয়ার, প্রভাষক হাফিজুর রহমান হাফিজ, পল্লী চিকিৎসক লোকমান হোসেন, কালিগঞ্জ উপজেলা ড্রাগ এসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনা সভা শেষে প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

আপডেট সময়: ১০:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬