আজ রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সুন্দরবনে নিখোঁজ মৌয়ালদের পরিবারে এমপি গাজী নজরুল ইসলামের খোঁজখবর Logo সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ Logo সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন Logo ভিবিডির মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo আশাশুনিতে মাদক ব্যবসার প্রতিবাদে যুবকের ওপর হামলা Logo সাতক্ষীরায় ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলার উদ্বোধন Logo ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনে নিখোঁজ মৌয়ালদের পরিবারে এমপি গাজী নজরুল ইসলামের খোঁজখবর

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ও উদ্ধার হয়ে ফেরা মৌয়ালদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সংসদীয় কার্যক্রম শেষে এলাকায় ফিরে তিনি দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে শ্যামনগর উপজেলার ভেটখালী, তারানীপুর ও সোরা এলাকায় গিয়ে তিনি প্রথমে জীবিত ফিরে আসা মৌয়ালদের সঙ্গে কথা বলেন। পরে নিখোঁজদের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধরার আহ্বান জানান।

এসময় এমপি গাজী নজরুল ইসলাম উদ্ধার হয়ে ফেরা তারানীপুর গ্রামের আল মামুন (৪৫) ও মনিরুল ইসলামের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। আল মামুন জানান, বৈধ পাশ নিয়ে তারা সুন্দরবনে মধু সংগ্রহে গিয়েছিলেন। কয়েকদিন অবস্থানের পর নৌকা হারিয়ে তারা বিপাকে পড়েন। পরে শুকনো গাছের ভেলা তৈরি করে দেশে ফেরার চেষ্টা করেন। কিন্তু মাঝ নদীতে প্রবল ঝড়-বৃষ্টির কবলে পড়ে দলটি বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ দুর্ভোগ শেষে চারজন ফিরে আসতে পারলেও এখনো চারজন নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে এমপি বলেন, “ঘটনাটি জানার পরই আমি বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।” তিনি আরও জানান, দুর্গত পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি উদ্ধার হওয়া মৌয়ালদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার নজরুল ইসলাম, সাংবাদিক প্রভাষক হুসাইন বিন আফতাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এমপি গাজী নজরুল ইসলামের এমন সরেজমিন উপস্থিতি ও সহানুভূতিশীল আচরণে কিছুটা সাহস ফিরে পেয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে সুন্দরবনের কাছিকাটা এলাকার পাগলের খালে মধু সংগ্রহ শেষে ফেরার পথে একটি মৌয়াল দল ঝড়ের কবলে পড়ে। এর আগে ১ এপ্রিল বুড়িগোয়ালিনী এলাকা থেকে বৈধ অনুমতি নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে নৌকা হারিয়ে ভেলায় করে ফেরার সময় বৈরী আবহাওয়ার কারণে দলটি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় চারজন জীবিত ফিরে এলেও এখনো চারজন নিখোঁজ রয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

সুন্দরবনে নিখোঁজ মৌয়ালদের পরিবারে এমপি গাজী নজরুল ইসলামের খোঁজখবর

আপডেট সময়: ০৮:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬