আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরের বজ্রপাতে মৎস্য চাষির মৃত্যু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি ঘেরে আটল (মাছ ধরার উপকরণ) পাতার সময় বজ্রপাতে ইয়াকুব আলী গাইন (৫৫) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলী গ্রামে এই ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ইয়াকুব আলী গাইন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলী গ্রামের মৃত আজিজ গাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ইয়াকুব আলী নিজ চিংড়ি ঘেরে আটল পাতছিলেন। এসময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল ঝড় শুরু হয়। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা দূর থেকে বজ্রপাতের ঘটনা দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, বজ্রপাতে একজন মৎস্য চাষির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

শ্যামনগরের বজ্রপাতে মৎস্য চাষির মৃত্যু

আপডেট সময়: ১০:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬