আজ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেল ১৭০ জন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম আটুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও স্বাস্থ্যসেবাবঞ্চিত প্রায় ১৭০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সেবাগ্রহীতাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষের সংখ্যাই ছিল বেশি। চিকিৎসাসেবা প্রদান করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম তরিকুল ইসলাম এবং গাইনি বিশেষজ্ঞ ডা. কানিজ ফাতেমা। ডা. কানিজ ফাতেমা বলেন, উপকূলীয় লবণাক্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের জন্য এ ধরনের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অত্যন্ত প্রয়োজনীয় ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

শ্যামনগরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেল ১৭০ জন

আপডেট সময়: ১১:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬